আদালত

ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়ে পার পেলেন তাজুল

তাজুল ইসলাম
তাজুল ইসলাম

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায় নিয়ে বিরূপ মন্তব্যে পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামসহ ২ জন।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এই আদেশ দেয়।

এ তিন জন হলেন: জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

এছাড়া একই ঘটনায় জামাতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তিন সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলেছে আদালত।

তারা দুজন হলেন- শিবিরের সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।

আইনজীবী তাজুল এ সময় আদালতে উপস্থিত ছিলেন। জামাত ও শিবির নেতাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর তুরিন আফরোজ ও তাপস কান্তি বল আদেশের সময় ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ