মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামা নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষে এ দিন ঠিক করেছে।
এর আগে, গত ২৯ এপ্রিল মুজাহিদের আপিল শুনানি শুরুর পর তা ৪ এপ্রিল পর্যন্ত মুলতবি রাখা হয়।
মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক, শিক্ষক এবং বুদ্ধিজীবী হত্যাসহ ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ১৭ জুলাই তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুইনাল-২।
এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের দেয়া রায়ের ষষ্ঠ আপিলের শুনানি শুরু হলো।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: