আদালত

খালেদা জিয়া অনুপস্থিত, বাদীর জেরা শুরু

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার রাজধানীর বকসীবাজারে সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর আদালতে আইনজীবীদের মাধ্যমে হাজিরা দিয়ে সাক্ষ্যগ্রহণ দিন পেছাতে আদালতের কাছে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।

বিচারক আবু আহমেদ জমাদার এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে জেরা শুরু করতে বলেন।

এর আগে খালেদার সময়ের আবেদনের শুনানি পরে হবে বলে জানায় আদালত।

এরপর, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই আসামির পক্ষে হারুন আর রশিদকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। এই মামলায়ও বাদী ও প্রথম সাক্ষী হারুন আর রশিদ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য দেয়া শুরু করেন মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-আর-রশিদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ