আদালত

মুক্তিপণের দাবিতে শিশু হত্যার দায়ের একজনের মৃত্যুদণ্ড

একজনের মৃত্যুদণ্ড
একজনের মৃত্যুদণ্ড

ঢাকার মিরপুরে তিন বছর আগে মুক্তিপণের দাবিতে সাতবছর বয়সী শিশু সিফাত আলী তন্ময়কে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল এ রায় ঘোষণা করেন।

মোট ১৭ জনের সাক্ষ্য শুনে বিচারক এ মামলার রায় ঘোষণা করেন।

সর্বোচ্চ সাজার পাশাপাশি আসামি মো. জহিরুল ইসলামকে (২৭) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ মার্চ মিরপুরের দারুস সালাম সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠে খেলার সময় অপহৃত হয় তন্ময়। তার বাবা হযরত আলী ওই দিনই মিরপুর থানায় অপহরণ মামলা করেন।

পরে এক ব্যক্তি মোবাইল ফোনে তন্ময়ের মায়ের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টেলিফোন কলের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ পরদিন তন্ময়দের বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া জহিরুলকে গ্রেপ্তার করে।

জহিরুল পুলিশের কাছে স্বীকার করেন, টাকা না পেয়ে তিনি তন্ময়কে শ্বাসরোধে হত্যা করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই বাসা থেকেই কাপড়ের ব্যাগের ভেতর তন্ময়ের লাশ পাওয়া যায়। ভোলা সদরের উত্তর বালিয়া এলাকার ছেলে জহিরুলকে রায়ের সময় হুইল চেয়ারে কাঠগড়ায় বসে থাকতে দেখা যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ