মানবতাবিরোধী অপরাধে কিশোরগঞ্জের রাজাকার শামসুদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ দাখিল করা হয়।
এদিকে, সকালে জামালপুরের ৬ জন পলাতক রাজাকারের তথ্য পুলিশের কাছে চেয়েছে ট্রাইব্যুনাল।
গত ২৪ মার্চ জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে ১০টি অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তার মধ্যে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ ৫টি অভিযোগ দাখিল করা হয়েছে। ৮ আসামির মধ্যে ২ জন কারাগারে থাকলেও ৬ জন পলাতক রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: