আদালত

গৃহবধূ নির্যাতন: দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট
নড়াইলে গৃহবধূ ববিতাকে গাছের সঙ্গে বেঁধে শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনের ঘটনায় দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দিয়েছে। একটি রিট আবেদনের শুনানি শেষে দোষীদের গ্রেপ্তার করা হয়েছে কি না- সে বিষয়ে আগামী ১৮ মে জেলা প্রশাসক ও নড়াইলের লোহাগড়া থানার ওসিকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি নির্যাতনের শিকার গৃহবধূর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনওসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল দৈনিক প্রথম আলো অনলাইনে প্রতিবেদনটি ছাপা হলে মানবাধিকার সংগঠন হিউমেন রাইটাস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে রিট আবেদন নিয়ে আসে। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস। মনজিল মোরশেদ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না- তা জানাতে চেয়ে রুলও জারি করেছে আদালত। রিট আবেদনের সঙ্গে কয়েকটি পত্রিকায় ওই নির্যাতনের ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের অনুলিপিও যুক্ত করা হয়। প্রসঙ্গত: গত ৩০ এপ্রিল লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামে গৃহবধূ ববিতা খানমকে (২১) চুরির অভিযোগে গাছের সঙ্গে বেধে লাঠি দিয়ে পেটায় তার স্বামী সেনা সদস্য শফিকুল শেখ, ভাসুর হাসান শেখ, শ্বশুর ছালাম শেখ, শাশুড়ি জিরিন আক্তার, চাচাশ্বশুর কালাম শেখ, প্রতিবেশী নান্নু শেখ ও কাশিপুর ইউপি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আরজু। নির্যাতনের এক পর্যায়ে ববিতা সংজ্ঞা হারান। ওই অবস্থায় তাকে বাজারে নিয়ে একটি দোকানে আটকে রাখা হয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ববিতার মা খাদিজা বেগম গত ৫ মে লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ শফিকুলের চাচা হিরু মিয়াসহ (৩৮) দুজনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ