নারায়ণগঞ্জের সাত হত্যা মামলায় ৩৫ জনকে আসামি করে পুলিশের দেয়া অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি পিটিশন দিয়েছে মামলার বাদী নিহত প্যানেল কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা হোসেন বিউটি।
সোমবার সকালে মামলার বাদীপক্ষে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে এ নারাজী আবেদন করা হয়।
আদালত আগামী ৮ জুন নারাজি আবেদনের শুনানির দিন ঠিক করা হয়েছে। এসময় র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ মামলার ৩০ জন আসামিকে আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে, অপরাধিদের ফাঁসি ও মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন এলাকাবাসী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: