নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রফিকুল ইসলাম ইমন হত্যা মামলার রায়ে অন্যতম আসামি আল-আমিনকে ১০ বছরের সাজা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের আদালত এ রায় দেয়।
আগামী ১ জুন মামলার বাকি আসামি সাঈদুল, জীবন, তোফাজ্জল ও জামানের বিষয়ে শুনানি হবে। ২০১৪ সালের ২৯ জানুয়ারি বিদেশ যাওয়ার টাকা আদায়ে চাচাতো ভাই আল-আমিন ও তার সহযোগীরা ইমনকে অপহরণ করে। ইমন অপহরণকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়।
এক দিন পর মৃতদেহ উদ্ধার করা হলে তার পরিবারের পক্ষ থেকে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: