হরতাল-অবরোধে ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন ১৮ জুন পুনঃনির্ধারণ করেছে আদালত।
রোববার প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও তা দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন এ দিন ধার্য করেন।
গত ২ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে গুলশান থানায় মামলাটি দায়ের করে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য ৩ আসামি হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: