মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল বদর কমাণ্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি ২৪ মে পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
সোমবার সকালে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ বিচারপতি এ আপিল শুনানি শুরু হয়।
রাষ্ট্রপক্ষের আগে মামলায় আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে। গত ২৯ এপ্রিল শুরু করে আসামিপক্ষ ছয় কার্যদিবসে ট্রাইব্যুনালের রায় ও রায় সংক্রান্ত নথিপত্র পাঠ শেষ করলেন। এরপর রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি শুরু করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০১৩ সালে ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই বছর ১১ আগস্ট খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করে মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেনি রাষ্ট্রপক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: