গাজীপুরের চাপুলিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীসহ ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. ফজলে এলাহি ভূঁইয়া এ আদেশ দেয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আদালতে দণ্ডপ্রাপ্ত আসামীগণ ও বাদী উপস্থিত ছিল।
মামলার বিবরণে জানা গেছে, গাজীপুর মহানগরের চাপুলিয়া গ্রামের আবু আইয়ুব লালনের পরকীয়ায় বাধা দেয়ার কারণে ২০০৮ সালের ৫ নভেম্বর রাতে স্বামী ও তার অপর ৩ সহযোগী ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে স্ত্রী মোরশেদাকে।
এর একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় মোরশেদা ৪ মাসের অন্তঃসত্বা ছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: