আদালত

মির্জা আব্বাসের দুই মামলার জামিন আবেদন খারিজ

মির্জা আব্বাস
মির্জা আব্বাস

পল্টন ও মতিঝিল থানার নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন খারিজ করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে এ আদেশ দেয়া হয়।

এ দুই মামলায় মার্জা আব্বাসের আগাম জামিনের বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করা হয়েছিল। রোববার এ দুটি আবেদনের ওপর শুনানি হয়।

গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে মতিঝিল ও পল্টন থানায় করা দুই মামলায় আগাম জামিন প্রশ্নে গত ১৫ এপ্রিল বিভক্ত আদেশ দিয়েছিলেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

এরপর নিয়ম অনুসারে ওই আবেদনদুটি নিষ্পত্তির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ