মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাশেম আলীর আপিলের সারসংক্ষেপ আগামী চার সপ্তাহের মধ্যে জমা দেয়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষকে এ নির্দেশ দিয়েছে।
আদালত জানিয়েছে, তবে এ সময়ের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে ব্যর্থ হলে আপিলের জন্য শুনানি প্রস্তুত রয়েছে বলে গণ্য করা হবে।
গত বছরের ২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ওই দণ্ডাদেশের বিরুদ্ধে রায়ের এক মাস পরে আপিল করেন জামাতের এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: