আদালত

বার কাউন্সিলের নির্বাচন ১৩ আগস্ট

হাইকোর্ট
হাইকোর্ট

আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের জন্য ১৩ আগস্ট দিন ঠিক করে দিয়ে দুই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে তা প্রকাশের নির্দেম দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার বার কাউন্সিল ও তিন প্রার্থীর আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আদেশে বলা হয়, বার কাউন্সিলের চেয়ারম্যান (অ্যাটর্নি জেনারেল) ও কাউন্সিলের সচিকে ভোটারতালিকা পর্যালোচনা করে ১২ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করতে হবে। আর ভোটগ্রহণের দিন ঠিক করা হয়েছে ১৩ আগস্ট।

গত ২৪ মে আপিল বিভাগে এসব আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত ভোটার তারিখ ঠিক করে দেয়।

সেই সঙ্গে হাইকোর্টের দেয়া রুল আট সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ।

কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহাবুব হোসেন বলেন, নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বর্তমান কমিটিই কাজ চালিয়ে যাবে।

গত ২৫ মার্চ বার কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, যাতে ভোটের দিন রাখা হয়েছিল ২০ মে। এরপর ৯ এপ্রিল কাউন্সিল নির্বাচনের ভোটারতালিকা প্রকাশ করে, যাতে ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন।

তবে ওই তালিকায় ‘অস্পষ্টতা ও একই ধরনের নাম একাধিকবার থাকার কথা জানিয়ে কাউন্সিলের পাঁচ নির্বাচিত সদস্য এবং ১০১ জন আইনজীবী আলাদাভাবে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেন। চিঠিতে তারা তালিকা ঠিক করতে বলেন। এরপর ১২ মে তলবি সভা করে ভোটের তারিখ পিছিয়ে ২৭ মে নতুন তারিখ রাখা হয়।

এরপর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ১৭ মে এ নির্বাচনের তফসিল, ভোটার তালিকা এবং ২০০৩ সালের সংশোধিত বার কাউন্সিল আইনের ৩ নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট আবেদন করেন। এর ওপর প্রাথমিক শুনানি করে হাইকোর্ট নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়।

ওই আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে সচিব এবং তিন প্রার্থী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এম বদরুদ্দোজা চেম্বার আদালতে যান। বিচারপতি তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

এ ছাড়া বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সদস্য প্রার্থী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও বার কাউন্সিলের বর্তমান কমিটির দুই জন সদস্য (সৈয়দ রেজাউর রহমান ও এইচ আর জাহিদ আনোয়ার) ভোটার তালিকা ত্রুটিমুক্ত করে নির্বাচন চেয়ে আলাদা আবেদন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ