বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দিয়েছেন।
রিজভী ও শামসুজ্জামানের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করলেও তাদের তিন কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।
রাজধানীর পল্টন থানায় করা পৃথক তিন মামলায় জিজ্ঞাসাবাদে রিজভীকে ২৭ দিন রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ।
একই থানায় করা পৃথক ছয় মামলায় শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে ৬০ দিন রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ।
রিজভী ও শামসুজ্জামানের জামিন চেয়ে তাদের আইনজীবীরা আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিএনপির এ দুই নেতার রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: