আদালত

বরিশালে ছাত্রী হত্যায় প্রেমিকের মৃত্যুদণ্ড

রাসেল
রাসেল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)আলোচিত ছাত্রী সাওদা হত্যার আসামি প্রেমিক রাসেলকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার বরিশালের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, রাসেল মিয়া ২০১৩ সালের সেপ্টেম্বরে এ হত্যাকাণ্ডের সময় একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. গিয়াস উদ্দিন কাবুল দেশ টিভিকে জানিয়েছেন, ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর সকাল ৯ টায় নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড রোডে বসে ধারালো অস্ত্র দিয়ে ববির হিসাব বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্রী সাওদাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন প্রেমিক রাসেল।

পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাওদা।

এ ঘটনায় সাওদার মা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় রাসেলকে আসামি করে মামলা দায়ের করেন।

ঘটনার পর পালিয়ে যায় রাসেল— এক সপ্তাহ পর চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল মডেল থানার পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন ২০১৪ সালের ৩০ এপ্রিল ঘাতক রাসেলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত ২৭ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রাসেলকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ