আদালত

রানা প্লাজা ধস

রানাসহ ৪২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র

রানা প্লাজা
রানা প্লাজা

রানা প্লাজা ধসের ঘটনায় করা ২ মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ ৪২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়। অবহেলাজতিন মত্যু, ইমারত নির্মাণ আইনে মামলা দুটি করা হয়।

ভবন ধসে প্রাণহানির ঘটনায় প্রথমে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। সোহেল রানাসহ ২১ জনকে আসামি করা হয় এ মামলায়। মামলাটিতে অপরাধজনক প্রাণনাশের অভিযোগ আনা হয়েছে। প্রাণনাশের অভিযোগটি প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

আদালতের নথিপত্র থেকে জানা যায়, ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে রানাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ।

অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে। এ মামলা দুটির আসামিদের মধ্যে রানাসহ চারজন ছাড়া সব আসামি জামিনে রয়েছেন।

মামলা দুটির তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ কর তদন্ত প্রতিবেদন তৈরির জন্য আদালত থেকে এ পর্যন্ত ১৬ বার সময় নেন।

এর আগে তিনি বলেন, তদন্ত শেষ, আসামিদের তালিকাও তৈরি। তবে আসামিদের মধ্যে ১৩ জন সরকারি কর্মকর্তা। তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। তাই আটকে আছে।

তদন্ত কর্মকর্তা তার অনুসন্ধানের বিষয়ে বিভিন্ন সময় আদালতে বলেন, ২৩ এপ্রিল রানা প্লাজায় ফাটল ধরার পর ঝুঁকি জেনেও শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয়েছিল। কাজ না করলে চাকরিচ্যুতির হুমকিও দেয়া হয়েছিল।

উল্লেখ, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ৯ তলা ভবন রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাক শ্রমিক মারা যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ