সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামীদের জামিন নামঞ্জুর করেছে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার দুপুর দেড়টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা এ আবেদন নামঞ্জুর করেন।
তবে আসামী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌরমেয়র জিকে গাউসকে আদালতে হাজির করা হয়নি। মামলার অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির তারিখ আগামী ২৩ জুন ধার্য করে আদালত।
২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রনেড হামলায় কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় তৎকালীন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: