চিকিৎসার জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও মো. ইকবাল কবিরের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: