ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের সাজা প্রদানের বিষয়ে বিবৃতি দেয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার সকালে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
বিবৃতি প্রদানকারী আরো ২২ বিশিষ্ট নাগরিককে ক্ষমা করে দেয়া হয়েছে।
গত বছর ডিসেম্বরে ব্যাক্তিগত ব্লগে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ট্রাইব্যুনাল বার্গম্যানকে সাজা প্রদান করে।
এ সাজার বিষয়ে ৫০ জন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করে একটি জাতীয় দৈনিকে বিবৃত দেন। এর মধ্যে খুশি কবির তার বক্তব্য আগেই প্রত্যাহার করে নেন।
এ বছর জানুয়ারিতে বাকি ৪৯ জনকে আদালতে হাজির হয়ে তাদের বিবৃতির ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পরে ২৬ জন বিশিষ্ট নাগরিক নিঃশর্ত ক্ষমা চাইলে ট্রাইব্যুনাল তাদের ক্ষমা করে দেন।