আদালত

৩ কলেজে ভর্তি পরীক্ষা: হাইকোর্টের আদেশই বহাল

নটরডেম, হলিক্রস- সেন্ট জোসেফে
নটরডেম, হলিক্রস- সেন্ট জোসেফে

রাজধানীর তিন কলেজে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ভর্তির নিয়ম স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে সরকার আদালতেও সায় পায়নি, একই আদেশ বহাল রেখেছে।

ফলে নটরডেম, হলিক্রস- সেন্ট জোসেফে একাদশে পরীক্ষা নিয়ে ভর্তির আদেশ বহাল থাকায় সরকারের চ্যালেঞ্জ করা রিট আর ঠিকলো না।

হাইকোর্টের স্থগিতাদেশই বহাল থাকছে ফলে নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আর কোনো বাধা থাকছে না।

গত সোমবার মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম রাজধানর ৩টি নামী কলেজের ক্ষেত্রে স্থগিত করে পরীক্ষা নেয়ার আদেশ দেয় হাইকোর্ট।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়।

এর ফলে রাজধানীর নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে এবারও পরীক্ষা নিয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ওইদিন আইনজীবীরা জানানন, ওই তিন কলেজের অধ্যক্ষের করা আবেদন শুনে তাদের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছে।

সারাদেশে ঊচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা অনুসারে ভর্তির জন্য ১ জুন শিক্ষা মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করে।

ওই সার্কুলারের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাহকোর্টে পৃথক তিনটি রিট করেন এ তিন কলেজের অধ্যক্ষ। আদালতে কলেজের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ