আদালত

যশোরের ১২ রাজাকারের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যশোরের রাজাকার কমাণ্ডার মাওলানা সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন: বিল্লাল হোসেন, আকরাম হোসেন, অধিহার বিশ্বাস, ইব্রাহিম হোসেনসহ অনেকে। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ ৫টি অভিযোগ আনা হয়েছে। এ সপ্তাহের মধ্যেই প্রসিকিউশনে এ প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। এ মামলায় সাখাওয়াত হোসেন ছাড়াও আরও তিন জন গ্রেপ্তার হলেও ৮ জন পলাতক রয়েছে। এদিকে, একই অভিযোগে হবিগঞ্জের রাজাকার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ