দুর্নীতির মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। মামলাটি পুনর্বিচারের জন্য হাইকোর্ট বিভাগে পাঠানো হয়েছে।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
২০০৭ সালে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মায়ার বিরুদ্ধে মামলা করে দুদক। এতে অভিযোগ করা হয়, মায়া প্রায় ২৯ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন।
২০০৮ সালে ঢাকার একটি বিশেষ আদালতে মায়ার বিরুদ্ধে ১৩ বছরের কারাদণ্ডাদেশ ও জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। ২০১০ সালে হাইকোর্টের একটি বেঞ্চ এ আপিল মঞ্জুর করে তাকে সাজা থেকে খালাস দেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: