পরীক্ষা ছাড়া একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার আটটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের এক আইনজীবীর রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এ আদেশ দিয়েছে।
চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনে বলা হয়, ওই নীতিমালার আটটি ধারা সংবিধানের ৭,২৬,২৭,২৮,৩১,৪০,১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং ২০১০ সালের জাতীয় শিক্ষা নীতিমালার অধ্যায় ৪ এর পরিপন্থি।
তবে আদালত স্থগিতাদেশ না দেওয়ায় ওই নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম চালিয়ে যেতে কোন বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: