একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়ের কপি পেলে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রধান আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন। মঙ্গলবার রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আপিল বিভাগ তাদের আবেদন আংশিকভাবে মঞ্জুর করেছেন বলেও উল্লেখ করেন প্রধান এ আইনজীবী।
সকালে মুজাহিদের আপিল আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত নেয়।
মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: