আদালত

রনির জামিন আবেদন নাকচ

 রনি
রনি

রাজধানীতে আলোচিত জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনির জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ মামলায় আসামি ইমরান ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে রনির নাম প্রকাশ করেছে। ঘটনার দিন জব্দকৃত প্রাডো গাড়ি থেকে বখতিয়ার আলম গুলি ছুড়েছিলেন। সেই গুলিতে দুজন মারা যায়। ঘটনায় ব্যবহৃত পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে। তাই জামিন দিলে তদন্তে বিঘ্ন ঘটনার সম্ভাবনা আছে। এরপর শুনানি শেষে আদালত বখতিয়ার আলমের জামিন আবেদন নাকচ করে দেয় আদালত।

এর আগে, আসামী পক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, আসামির নাম এজাহারে নেই। তাকে অহেতুক হয়রানির জন্য গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যার ঘটনা পরিকল্পিত ছিল না। আসামি গুরুতর অসুস্থ, তার মা একজন সাংসদ তাই জামিন দিলে তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে উন্নত চিকিৎসার স্বার্থে বখতিয়ার আলমের পক্ষে তিনি অন্তর্বর্তীকালীন জামিন চান।

গত ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি থেকে গুলি ছোড়েন আওয়ামী লীগের সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার। ওই গুলিতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম নিহত হন। হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল এ ঘটনায় রমনা থানায় হত্যা মামলা করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস মামলাটি তদন্ত করছেন। মামলা করার পর পুলিশ গত ৩১ মে বখতিয়ার ও তার গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ