নেত্রকোনার কলমাকান্দায় স্কুলছাত্র প্রীতিষ কুমার চক্রবর্তী হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত। বুধবার সকালে অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল হামিদ এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও এ তিন আসামির প্রত্যেককে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলায় অপর ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে।
প্রসঙ্গত, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৯৯৮ সালের ১১ আগস্ট প্রীতিষকে হত্যা করে তার সহপাঠীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: