রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনির বন্ধু কামাল আদালতে সাক্ষ্য দিয়েছেন।
বুধবার এ মামলার তদন্তকারী কর্মকর্তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে ওই গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে রিকশাচালক ও জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালককে হত্যা করা হয়। ঘটনার সময় বখতিয়ারের গাড়ির পেছনের আসনে ছিলেন কামালসহ দুই বন্ধু। এ ঘটনায় ডিবি পুলিশ বখতিয়ার ও তার গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করেছে।
বখতিয়ারকে দায়ী করে গাড়িচালক ইমরান ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিনি বলেন, ইস্কাটনে যানজটে আটকা পড়ে নেশাগ্রস্ত বখতিয়ার লাইসেন্স করা পিস্তল বের করে গাড়ির জানালা দিয়ে এলোপাতাড়ি চার-পাঁচটি গুলি ছোড়েন।
তদন্ত কর্মকর্তাদের বলেন, ওই রাতে তারা প্রথমে বাংলামোটরের একটি বারে যান। এরপর হোটেল সোনারগাঁওয়ে যান। সেখান থেকে বখতিয়ার তার গাড়িতে করে মগবাজারে নামিয়ে দেন জাহাঙ্গীরকে। এরপর গাড়ি ঘুরিয়ে বাংলামোটর হয়ে হাতিরপুলে যান। নিউ ইস্কাটনে রাত পৌনে ২টায় যানজটে পড়লে এলোপাতাড়ি গুলি ছোড়েন। তখন তিনি চালকের পাশের আসনে বসে ছিলেন। আর পেছনের আসনে ছিলেন কামালসহ দুই বন্ধু।
এরপর হাতিরপুলের বাসার সামনে কামালকে এবং অন্যজনকে আরেক স্থানে নামিয়ে ধানমন্ডির বাসায় ফেরে রনি বলে জানান এ তদন্তকর্মকর্তা।
ঘটনার সময় বখতিয়ার যে গাড়িতে ছিলেন সেই গাড়িটি গত রোববার জব্দ করা হয়েছে— এটি তার মা সাংসদ পিনু খানের গাড়ি।
বখতিয়ারের মা পিনু খান সরকারদলীয় সাংসদ ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: