আদালত

জাফরুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

ডা. জাফরুল্লাহ চৌধুরী
ডা. জাফরুল্লাহ চৌধুরী

আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার (রিকল) করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দিয়েছে।

গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. আফতাবুজ্জামান বলেন, এর আগে জাফরুল্লাহ চৌধুরী চেম্বার আদালতের স্থগিতাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছে।

আদালত অবমাননার দায়ে ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেয় ট্রাইব্যুনাল। তাকে ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা জমা দেয়ার নির্দেশ ছিল।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তর জানায়, নির্ধারিত সময়ে জরিমানার টাকা জমা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়ছিল।

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির সর্বোচ্চ আদালতে আপিল করার অধিকার থাকলেও আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির আপিল অধিকার দেয়া নেই। এ জন্য সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে ‘সম্পূর্ণ ন্যায়বিচারের’ স্বার্থে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন জাফরুল্লাহ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ