আদালত

সাংসদপুত্রকে আবারো রিমান্ডের নেয়ার আবেদন

বখতিয়ার আলম রনি
বখতিয়ার আলম রনি

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে আবারো রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।

ঢাকার মহানগর হাকিম আমিনুল হক শুনানির জন্য ২৪ জুন দিন ঠিক করেছে।

রোববার বিকেলে এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস বখতিয়ারের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তাকে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।

গত ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে গাড়ি থেকে গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাকিম ১৫ এপ্রিল এবং ইয়াকুব ২৩ এপ্রিল মারা যান।

এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রাতে রমনা থানায় হত্যা মামলা করেন।

ডিবি পুলিশ তদন্তে ওই জোড়া খুনের ঘটনায় বখতিয়ার ও তার গাড়িচালক ইমরান ফকিরকে শনাক্ত করে। ডিবি ৩১ মে প্রথমে ইমরানকে এবং তার তথ্যানুযায়ী ওই দিন রাতে বখতিয়ারকে গ্রেপ্তার করে।

গত ১ জুন ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

জবানবন্দিতে তিনি বলেন, ১৩ এপ্রিল রাতে বখতিয়ার নেশাগ্রস্ত অবস্থায় প্রাডো গাড়ি থেকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি চার-পাঁচটি গুলি ছোড়েন।

রিমান্ডে থাকাকালে বখতিয়ারও তার লাইসেন্স করা পিস্তলের গুলিতে দুই ব্যক্তি মারা গেছেন বলে স্বীকার করেন। বখতিয়ার গুলি ছোড়ার সময় ওই গাড়িতে থাকা তার দুই বন্ধু কামাল মাহমুদ ও মো. কামাল ওরফে টাইগার কামাল সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। বখতিয়ারের আরেক বন্ধু জাহাঙ্গীর আলম ভূঁইয়াও সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

বখতিয়ার বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। তার মা পিনু খান সরকারদলীয় সাংসদ ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ