আদালত

ফখরুলের জামিন স্থগিত চেয়ে আবেদন, শুনানি ২৫ জুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিত চেয়ে সোমবার রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। আগামী ২৫ জুন শুনানির দিন ঠিক করেছে আদালত।

এর আগে গতকাল বিএনপির এ নেতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান। রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পল্টন থানার মামলায় মির্জা ফখরুলের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।

একই সঙ্গে এ তিন মামলায় কেন তাকে জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করার পাশাপাশি চার সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

তার আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে কারাগার থেকে মির্জা ফখরুলের মুক্তি পেতে আর বাধা থাকল না।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন তার সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী ও সগির হোসেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান ও সহকারি অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।

মির্জা ফখরুলের আরেক আইনজীবী একেএম এহসানুর রহমান জানান, ৫ জানুয়ারি ও এর পরবর্তী সময়ে মির্জা ফখরুলকে নতুন করে সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর সবগুলোতেই ঊচ্চ আদালত জামিন মঞ্জুর করে। ফলে এখন তার কারামুক্তিতে আইনগত বাধা নেই।

এই আইনজীবী আরো জানান, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি (মির্জা ফখরুল) জামিনে থাকবেন।

এর আগে কারাগারে অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে ১৩ জুন মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৫ জানুয়ারি ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ নিয়ে রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকাসহ নানা জায়গায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। এ সময় পল্টন ও মতিঝিল থানায় মির্জা ফখরুলসহ বিএনপি-জামাতের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

উল্লেখ, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় গ্রেপ্তার হন ফখরুল। এরপর পল্টন থানায় নাশকতার ৬টি ও মতিঝিল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৬ এপ্রিল পল্টন থানার এক মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এরপর ১৮ জুন পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় জামিন পান। রোববার তিনি পল্টন থানার বাকি তিনটি মামলায় জামিন পান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ