আদালত

মা-মেয়েকে এসিড নিক্ষেপে ৫ জনের যাবজ্জীবন

যাজ্জীবন
যাজ্জীবন

মা-মেয়েসহ তিনজনকে এসিড নিক্ষেপের ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ ও এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেয় হয়।

আসামিরা হলেন: দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের বাচ্চু মিয়া (৩০), মানিক মিয়া (২২), রুক্কু মিয়া (২৫), জামাল হোসেন (৬০) ও বুরুজ আলী (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানিয়েছেন, পূর্ব বিরোধের জের ধরে দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের এমদাদুল হক ও তার পরিবারকে গ্রাম্য সালিশ করে দেশ ছাড়তে বলে জামাল হোসেন ও তার লোকজন। ওই সালিশের কয়েকদিন পর ২০০৭ সালের ১৯ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের বেড়া কেটে এমদাদুল হকের স্ত্রী শিউলী আক্তার এবং দুই মেয়ে ইতি ও সাথীকে এসিড ছুড়ে ঝলসে দেয় আসামিরা।

এ ঘটনায় ২৬ মে শিউলী আক্তার বাদী হয়ে মামলা করেন। একই বছরের ১২ জুলাই পুলিশ অভিযোগপত্র দেয় আদালতে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ