আদালত

ত্বকীর বাবা রাব্বির এক বছর কারাদণ্ড

রফিউর রাব্বি
রফিউর রাব্বি

নারায়ণগঞ্জে ৭০ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বিকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।

তবে, রায় দেয়ার সময় আদালতে অনুপস্থিত ছিলেন রফিউর রাব্বি।

রফিউর রাব্বি বাদী জালাল উদ্দিন আহমেদের কাছে ৩০ শতক জমি বিক্রি করেন। জালাল উদ্দিন জমি গ্রহণ না করে টাকা ফেরৎ চাইলে রফিউর রাব্বি তাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অনুকূলে ৭০ লাখ টাকার দুইটি চেক দেন। চেকদুটি ব্যাংক থেকে ডিজঅনার হলে ২০১২ সালে জালাল উদ্দিন এক নং দায়রা জজ আদালতে রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ