আদালত

মায়ার সংসদ সদস্য- মন্ত্রী পদে থাকার কোনো বৈধতা নেই: দুদক আইনজীবী

মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া

সংবিধান অনুযায়ী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার সংসদ সদস্য ও মন্ত্রী পদে থাকার কোনো বৈধতা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী।

তবে আপিল বিচারাধীন থাকায় মায়ার মন্ত্রীত্ব ও সংসদ সদস্যপদ বহাল থাকায় কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

মায়াকে দুর্নীতি মামলায় হাইকোর্টের খালাস আদেশ বাতিল করে আপিল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর এসব কথা জানান মায়ার আইনজীবী বাসেত মজুমদার।

অবৈধ সম্পদ অজর্নের অভিযোগে ২০০৭ সালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ২০০৮ সালে ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় মায়াকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে ঊচ্চ আদালতে আপিল করলে ২০১০ সালে হাইকোর্টের একটি বেঞ্চ দুর্নীতির এ মামলা থেকে মায়াকে অব্যাহতি দেয়। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে এ বছর ১৪ জুন হাইকোর্টের দেয়া খালাস আদেশ বাতিল করে দেয় আপিল বিভাগ।

বুধবার আপিল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। সংবিধান অনুযায়ী মায়ার সংসদ সদস্য ও মন্ত্রী পদে থাকার কোনো বৈধতা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ