আদালত

ফখরুলের জামিন স্থগিতে আবেদনের আদেশ রোববার

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে রোববার আদেশ দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।

জামিন শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ সকাল সাড়ে ১১টার মধ্যে মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান। পরে অ্যাটর্নি জেনারেল সময় চাইলে আদালত রোববার পর্যন্ত সময় দেন। রোববার আদেশের জন্য দিন ধার্য রাখেন।

উল্লেখ্য, নাশকতার অভিযোগে গত বছরের ২৯ ডিসেম্বর ও গত ৬ জানুয়ারি পল্টন থানায় এবং গত ৪ জানুয়ারি মতিঝিল থানায় মামলা দায়ের করে পুলিশ।

গত ১৮ জুন এ তিন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের এ জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ