আদালত

দুর্নীতির মামলা: মওদুদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ জুলাই

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ঠিক করেছে আদালত।

রোববার মামলার অভিযোগের শুনানির জন্য দিন ঠিক ছিল তবে মওদুদ আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে সময়ের আবেদন করেন অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।

শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইসরাইল হোসেন এ দিন দিয়েছে।

মামলায় বলা হয়েছে, গত ২০০৭ সালের ৩ জুলাই মওদুদকে তার নিজের, স্ত্রীর ও পোষ্যদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ ও তার উৎস জানাতে নির্দেশ দেয় দুর্নীতি দমন কমিশন- দুদক। ওই বছরের ২৩ জুলাই কারাগার থেকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন মওদুদ।

মামলায় অভিযোগ করা হয়, সম্পদের হিসাব বিবরণীতে মওদুদ জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, ৭ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এ অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের কমিশনের উপসহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে তার বিরুদ্ধে গুলশান থানায় এ মামলাটি দায়ের করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ