রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে আবারো ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আমিনুল হকের আদালতে রনিকে হাজির করে এ আবেদন করা হয়। বিকেলে এ ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে ২৪ জুন রনিকে দ্বিতীয় দফায় চার দিন ও ৯ জুন প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেয়া হয়।
পুলিশ ও আদালতের কাছে তিন জনের দেয়া জবানবন্দি থেকে জানা গেছে, চলতি বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে প্রাডো গাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বখতিয়ার এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
এ ঘটনায় ১৫ এপ্রিল রাতে রমনা থানায় মামলা করেন হাকিমের মা মনোয়ারা বেগম।
ওই ঘটনার ৩১ মে বখতিয়ার ও তার গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
প্রসঙ্গত: সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে রনি