আদালত

ফখরুলের আরো ৩ মামলার জামিন স্থগিত চেয়ে আবেদন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নাশকতার আরো ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির জন্য ২ জুলাই দিন ঠিক করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২১ জুন হাইকোর্ট ৩টি মামলায় মির্জা ফখরুলের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে— এর স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক ৩টি আবেদন করে।

চেম্বার জজ জামিনে স্থগিতাদেশ দেননি। আবেদনটি ২ জুলাই নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন। ফলে জামিনে থাকছেন মির্জা ফখরুল বলে জানান তিনি।

রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আর মির্জা ফখরুলের পক্ষে ছিলেন জয়নুল আবেদী ও সগীর হোসেন লিয়ন।

এর আগে গতকাল ফখরুলের বিরুদ্ধে নাশকতার আরো ৩ মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ।

প্রসঙ্গত: গত ছয় মাস ধরে কারাবন্দি ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

দশম জাতীয় সংসদের বর্ষপূতির দিনে বিএনপি সরকারবিরোধী আন্দোলনের ডাক দেয়ার পর দিন ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল।

তারপর থেকে নাশকতার ৭টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিচারিক আদালতে এসব মামলায় জামিন না পেয়ে হাইকোর্টে আসেন ফখরুল।

এর মধ্যে ৩ মামলায় গত ১৮ জুন বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত মির্জা ফখরুলকে জামিন দেয় হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিলে ২৫ জুন আপিল বিভাগ আবেদনটি শোনে। এরপর রোববার আদেশ দেয়া হয়।

আদালতের নির্দেশে গত ১৩ জুন তাকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ