সোনালী ব্যাংকে ড্যান্ডি ডাইংয়ের ৪৫ কোটি টাকা ঋণ খেলাপী মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ দিন ঠিক করেন।
এ মামলায় ইস্যু গঠনের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা সমনের জবাব দিতে না পারায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদালত।
জানা গেছে, ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপের অভিযোগে ২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের স্থানীয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: