ভারতের কোচবিহারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালতে বুধবার দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে ফেলানী হত্যার পুনর্বিচার কাজ।
বিষয়টি নিশ্চিত করেছে ফেলানী হত্যা মামলার আইন সহায়তাকারী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।
এর আগে গত ২৫ মার্চ পুনঃবিচার শুরু হলেও বিএসএফের সহকারী পাবলিক প্রসিকিউটর অসুস্থ থাকায় ৩০ জুন পর্যন্ত বিচারিক কার্যক্রম মূলতবি করা হয়।
এদিকে, দীর্ঘ প্রতিক্ষার পর এ আদালতের কাজ আবার শুরু হওয়ায় ন্যায় বিচার আশা করছে ফেলানীর পরিবার। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় ফেলানী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: