আদালত

ভেজাল বিরোধী অভিযান: জরিমানাসহ ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড

ভেজাল বিরোধী অভিযান
ভেজাল বিরোধী অভিযান

রাজধানীর বিভিন্ন নামি-দামি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৭০ হাজার টাকা জরিমানাসহ দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। প্রতিষ্ঠানে পঁচা মাছ, মাংস, মিষ্টি, দই থাকায় তাদের এসব শাস্তি দেয়া হয়।

বুধবার দুপুরে রাজধানীর আরামবাগ, শান্তিনগর এলাকায় ভেজাল বিরোধী অভিযান শুরু করে পুলিশের ভ্রাম্যমান আদালত। এ সময় প্রতিষ্ঠানগুলোর অস্বাস্থ্যকর খাবার আদালতের নির্দেশে নষ্ট করা হয়।

এদের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেই পাওয়া যায় মেয়াদউত্তীর্ণ পন্য সামগ্রী। এছাড়া অভিযানে দেখা যায় ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে বিক্রির জন্য রাখা হয়েছে পঁচা মাছ ও মাংস। ওই এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে মিষ্টি এবং দইও ছিল মেয়াদোর্ত্তীণ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, ব্যবসায়ীরা সতর্ক না হলে, আগামীতে আরো কঠোর শাস্তি দেয়া হবে।

আগামীতে ভেজাল বিরোধী অভিযান আরো জোরদার করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, অপরাধী যেই হোক শাস্তি দেয়া হবে।

এদিকে, রাজধানীর গেন্ডারিয়ায় একটি মিষ্টি ও দই প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যা বের ভ্রাম্যমান আদালত। এসময় ওই প্রতিষ্ঠানে পোড়া তেল ও মেয়াদবিহীন খাবার পাওয়া যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ