আদালত

ফখরুলের জামিন স্থগিতে শুনানি শেষ, আদেশ রোববার

মির্জা ফখরুল ইসলাম
মির্জা ফখরুল ইসলাম

রাজধানীর পল্টন থানায় করা নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষ হয়েছে।

এ বিষয়ে রোববার আদেশ দেয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি চলে।

মির্জা ফখরুলের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

গতকাল জামিনের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে। পরে সেটি চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

গত ২৮ জুন আপিল বিভাগ পল্টন থানার ২টি ও মতিঝিল থানার একটিসহ নাশকতার অপর ৩ মামলায় বিএনপির এ নেতাকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রাখে। ফলে সবগুলো মামলায়ই জামিন পেলেও পল্টন থানার ৩ মামলায় জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষ আবেদন করায় তার মুক্তি আটকে যায়।

গত ২১ জুন নাশকতার ৩ মামলায় বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়।

গত ৪ ও ৬ জানুয়ারি নাশকতার কাজে উস্কানি, প্ররোচণা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় এসব মামলা দায়ের করে।

উল্লেখ, ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ