আদালত

নাশকতার মামলা: ফখরুল জামিন বিষয়ে আদেশ বুধবার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে বুধবার আদেশ দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

একইসঙ্গে বুধবারের মধ্যে মির্জা ফখরুলের অসুস্থতার কাগজপত্র আদালতে জমা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে আদেশ দেয়া আদালত।

এর আগে বৃহস্পতিবার শুনানি শেষে মির্জা ফখরুলের জামিন বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করে আপিল বিভাগ।

গত বুধবার জামিনের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে। পরে সেটি চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

গত ২৮ জুন আপিল বিভাগ পল্টন থানার ২টি ও মতিঝিল থানার একটিসহ নাশকতার অপর ৩ মামলায় বিএনপির এ নেতাকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রাখে। ফলে সবগুলো মামলায়ই জামিন পেলেও পল্টন থানার ৩ মামলায় জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষ আবেদন করায় তার মুক্তি আটকে যায়।

গত ২১ জুন নাশকতার ৩ মামলায় বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়।

গত ৪ ও ৬ জানুয়ারি নাশকতার কাজে উস্কানি, প্ররোচণা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় এসব মামলা দায়ের করে।

উল্লেখ, ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ