নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে ২০০১ সালের ১৬ জুন বোমা হামলা মামলার অভিযোগ গঠন করেছে আদালত। ওই হামলায় ২০ জন নিহত হয়।
সোমবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শহীদুল হক চৌধুরীর আদালতে এ চার্জ গঠন করা হয়।
এসময়, মামলার আসামি মুফতি হান্নানসহ ৩ জন আদালতে উপস্থিত ছিলেন। আদালত বিস্ফোরক আইনে দায়ের করা ওই মামলার সাক্ষ্যগ্রহণ ও পরবর্তী শুনানি আগামী ২ আগস্ট ধার্য করেছে।
এর আগে, ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান দলের নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ কর্মসূচি চলাকালীন সময় শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এতে ৪ নারীসহ ২০ জন নিহত হন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: