আদালত

কিবরিয়া হত্যা: ১৪ জুলাইয়ের মধ্যে সব আসামিকে হাজিরের নির্দেশ

কিবরিয়া
কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সব আসামিকে আগামী ১৪ জুলাই আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

সোমবার সকালে মামলার অধিকাংশ আসামি হাজির না হওয়ায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এ আদেশ দেন।

আসামিদের মধ্যে হবিগঞ্জের বরখাস্ত পৌর মেয়র জিকে গাউসসহ ৫ জন আদালতে হাজির ছিলেন।

এদিকে, অসুস্থতাজনিত কারণ দেখিয়ে আজও- সোমবার আদালতে হাজির হননি সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী।

বর্তমানে এ মামলার চার্জশিটভুক্ত ৩২ আসামির মধ্যে ১৪ জন কারাবন্দি রয়েছেন। জামিনে আছেন ৮ জন। বাকিরা পলাতক।

এর আগে দু’দফা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পাঠানো হলেও বাদিপক্ষের নারাজিতে বিচারিক কার্যক্রম শুরু করা যায়নি।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিররিয়াসহ ৫ জন নিহত হন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ