আদালত

সাত খুন: ২ মামলার অভিযোগপত্র গ্রহণ, গ্রেপ্তারি পরোয়ানা

না’গঞ্জ সাত খুন
না’গঞ্জ সাত খুন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

বুধবার সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইদুজ্জামান শরিফ অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।

সেইসঙ্গে মামলার পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামনুর রশিদ মণ্ডল। নিহত পৌর কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করলেও আদালত নতুন করে তদন্তের কোনো নির্দেশ দেয়নি।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। ঘটনার তিন দিন পর শীতালক্ষ্যা নদীতে তাদের মৃতদেহ পাওয়া যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ