আদালত

মায়ার পদ নিয়ে রিট, শুনানিতে হাইকোর্টের অপারগতা

হাইকোর্ট
হাইকোর্ট

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীয় মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদে থাকা নিয়ে করা রিটের শুনানিতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট।

বুধবার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের বেঞ্চ এ অপরাগতা প্রকাশ করেছে।

দুর্নীতি মামলায় খালাসের রায় বাতিল হওয়ার পর কোন ক্ষমতাবলে এখনো মন্ত্রী ও সংসদ সদস্যপদে বহাল আছেন তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে মোফাজ্জল হোসেন চৌধুরীকে আইনি নোটিশ পাঠান ইউনুস আলী আকন্দ।

জবাব না পেয়ে মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী।

এ প্রসঙ্গে তিনি বলেন, রিট আবেদনটি উপস্থাপন করা হলে আদালত শুনানি করতে অপারগতা প্রকাশ করে।

রিটে বলা হয়, সংবিধান অনুসারে দণ্ডিত ব্যক্তি সংসদ সদস্য বা মন্ত্রী থাকতে পারেন না— সংবিধানে উল্লেখ আছে, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে কেউ যদি দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর ৫ বছর পার না হয় তবে তিনি সংসদ সদস্য থাকার অযোগ্য হবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ