আদালত

ফখরুলের জামিনের বিষয়ে কোনো আদেশ দেয়নি হাইকোর্ট

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতের কাছে না যাওয়ায় আপিল বিভাগে তার জামিনের বিষয়ে কোনো আদেশ দেয়নি।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে তার জামিনের বিষয়ে আদেশের দিন ঠিক ছিল।

আদালত জানিয়ে, মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আসার পর এ সংক্রান্ত আদেশ দেয়া হবে।

নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে দেয়া হাইকোর্টের জামিন থাকবে কি না— এ বিষয়ে ৫ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদেশের দিন ধার্য ছিল।

ওইদিন আদালত মির্জা ফখরুলের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়ে ৮ জুলাই জামিনের বিষয়ে আদেশের দিন ঠিক ছিল। এরমধ্যে মেডিকেল বোর্ডকে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছিল। তবে আদালতে জমা না দেয়ায় জামিনের বিষয়ে কোনো আদেশ দেয়নি আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ