আদালত

রিজভী- গয়েশ্বরের জামিন বহাল

 রিজভী- গয়েশ্বরের জামিন বহাল
রিজভী- গয়েশ্বরের জামিন বহাল

নাশকতার চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর জামিন আপিল বিভাগেও বহাল রয়েছে। এদিকে, একই দলের জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গত ২ জুলাই এসব মামলায় রিজভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

রিজভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল তা শুনে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ দিয়েছে।

তার আইনজীবী সগীর হোসেন লিওন জানান, এর ফলে রিজভীর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

গত সোমবার ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে চেম্বার বিচারপতি বিষয়টি শোনার জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।

আপিল আদালতে রিজভীর পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির।

চার মামলার মধ্যে ৩টি মিরপুর থানার, অন্যটি পল্লবীর। বিশেষ ক্ষমতা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসব মামলা করা হয়েছে। এরমধ্যে পল্লবী থানার মামলায় রিজভীর বিরুদ্ধে অভিযোগপত্রও হয়েছে।

গত ৩১ জানুয়ারি ভোররাতে রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ