আদালত অবমাননার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের সম্মানীয় ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার সকালে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আদালত এ আদেশ দেয়।
নোটিশে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী ২২ জুলাই জাফরুল্লাহকে ট্রাইব্যুনালে হাজির হয়ে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের দেওয়া সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়ায় গত ১০ জুন আদালত অবমাননার দায়ে ডা. জাফরুল্লাহকে এক ঘন্টার কারাদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ৫ হাজার টাকার জরিমানও করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: